লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ১৯:৩৯আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৯:৪৭

লিভারপুলের দুঃখ আরও বাড়ালো ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। আগের ম্যাচে এভারটনের মাঠে হার অলরেডদের শিরোপার আশায় বড় ধাক্কা দিয়েছিল। এবার যেন ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিলো ওয়েস্ট হ্যাম। শনিবার লন্ডন স্টেডিয়ামে এক গোল হজম করার পর ঘুরে দাঁড়িয়ে লিড নিয়েছিল লিভারপুল। কিন্তু পারেনি জিততে। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে ওয়েস্ট হ্যাম লিড নেয়। কর্নার থেকে মোহাম্মদ কুদুসের ক্রসে হেড করে লিভারপুলের জাল কাঁপান জ্যারড বাওয়েন।

বিরতির পরপর লিভারপুল গোল শোধ দেয়। ৪৮ মিনিটে অ্যান্ডি রবার্টসনের বাঁ পায়ের শটে বল জড়ায় জালে। গোলে অ্যাসিস্ট করেন লুইস দিয়াজ। ৬৫ মিনিটে আলফোনসো আরেওলার আত্মঘাতী গোল লিভারপুলকে এগিয়ে দেয়।

পরে কয়েক মিনিটের ব্যবধানে দিয়াজের দুটি প্রচেষ্টা ব্যর্থ করে লিভারপুলকে হতাশায় ভাসান স্বাগতিক গোলকিপার। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেডও ওয়েস্ট হ্যাম গোলকিপার প্রতিহত করেন।

একের পর এক আক্রমণ শাণিয়েও ব্যবধান বাড়াতে না পারার খেসারত লিভারপুলকে দিতে হয়েছে। ৭৭ মিনিটে বাওয়েনের ক্রসে বক্সের সেন্টার থেকে উঁচু কোনাকুনি শটে হেড করে জাল কাঁপান আন্তোনিও।

শেষ মুহূর্তে হার্ভি ইলিয়টের বাঁ পায়ের শট গোলবারে না লাগলে লিভারপুল তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতো।

৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আর্সেনাল এবং দুই ম্যাচ কম খেলে ১ পয়েন্টে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে ম্যানসিটি (৭৬)।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান