রাঙামাটিতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন হাজতে

রাঙামাটি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ০৬:৩০আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৩:১৫

রাঙামাটি রাঙামাটির লংগদুতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জয়নাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমু খান এ আদেশ দেন। বুধবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে আদালত তোলা হলে মামলার শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। কোর্ট পরিদর্শক মোহাম্মদ ইসরাফিল মজুমদার এ তথ্য জানান।

ওই স্কুল ছাত্রীর বাবা বলেন, ‘আমি ঝালমুড়ি বিক্রি করি। আমার মেয়ে প্রাইভেট শেষে স্কুলে যাওয়ার পথে জয়নাল মিয়া তার দোকানে ডেকে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করে। আমি আমার মেয়েকে নির্যাতন করার বিচার চাই। এমন বিচার চাই আর যাতে কেউ এমন কাজ করতে সাহস না পায়।

কোর্ট পরিদর্শক মোহাম্মদ ইসরাফিল মজুমদার জানান, ভিকটিমের মা হেনা বেগম বাদী হয়ে জয়নাল মিয়ার নামে ধর্ষণের অভিযোগ মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার পরে আদালতে আনা  হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, পরবর্তী শুনানির জন আগামী মাসের ১৫ তারিখ ধার্য করেছেন আদালত। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম চলছে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান