চন্দ্রগঞ্জে গোলাগুলিতে ডাকাত নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৮, ০৯:১৯আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ০৯:২২

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের গনিপুর এলাকায় ডাকাত-পুলিশ গোলাগুলিতে নুরুল আলম ওরফে নুরু নামে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মদ জানান, ডাকাত-পুলিশ গোলাগুলিতে ডাকাত নুরু নিহত হয়। এসময় রফিক উল্যাহ ও রুবেল নামে দুই পলিশ সদস্যও আহত হয়। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মদ জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। নুরু পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে।

নিহত নুরুল আলম নুরু সদর উপজেলার পূর্ব জাফরপুর এলাকার সামছুদ্দোহার ছেলে।

পুলিশের এই পরিদর্শক আরও জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ডাকাতদের ধরতে ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে নুরুল আলম নুরু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম