চট্টগ্রামে প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ এপ্রিল ২০১৮, ১৮:০৮আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৮:১১

গ্রেফতার চার জন বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ড ও চেক বইসহ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার (২৮ এপ্রিল) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ। গত তিন থেকে চার দিন রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চার জন হলেন- বিপ্লব লস্কর (৩০), মো. কায়েস হোসেন (৩০), রবিউল ইসলাম ওরফে সজীব (২৫) ও মোশারুল ইসলাম ওরফে মুছা (২৮)। এদের মধ্যে লস্করের বাড়ি গোপালগঞ্জ, কায়েসের বাড়ি রাজশাহী, রবিউলের বাড়ি পাবনা এবং মুছার বাড়ি পঞ্চগড় এলাকায়। তারা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া থাকতেন।

মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘গ্রেফতার চার জন দীর্ঘদিন ধরে বিদেশি প্রতারকচক্রের যোগসাজশে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে মূল্যবান উপহার সামগ্রী ও ডায়মন্ড দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিত। রাজশাহী ও ঢাকায় বিশেষ অভিযান চালিয়ে আমরা তাদের গ্রেফতার করি। তাদের কাছ থেকে ১৭টি ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট কার্ড ও চেক বই উদ্ধার করা হয়েছে।’

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘এই চক্রে আয়ারল্যান্ড ও কেনিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক জড়িত আছে। আসামিদের বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম