বজ্রাঘাতে ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা-মা

নোয়াখালী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৮, ১৭:২৩আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৭:২৫

নোয়াখালী বজ্রাঘাতে ছেলের মৃত্যুর পর বাবা-মাও অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে রবিবার (২৯ এপ্রিল) এই ঘটনা ঘটেছে। বজ্রাঘাতে মারা যাওয়া ইকবাল হাসনাত পিয়াল (১৩) নোয়াখালী জিলা স্কুলের দিবা-ক শাখার ৭ম শ্রেণির ছাত্র।  

সে নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সোহেল রানা জগলুর ও পারভিন আক্তারের বড় ছেলে।

সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের বশিরার দোকানের পাশের একটি খেলার মাঠে বজ্রাঘাতে পিয়াল মারা যায়।  

সুধারাম থানার এসআই লিটন দাস জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: বজ্রাঘাতে সারাদেশে ১২ জনের মৃত্যু

নিহতের চাচাতো ভাই মো. আনিসুজ্জামান জানান, রবিবার বুদ্ধ পূর্ণিমার কারণে স্কুল বন্ধ থাকায় সকালে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে মাঠে যায় পিয়াল। সাড়ে ১১টার দিকে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে পিয়াল ও তার সহপাঠীরা মাঠ থেকে উঠে আসে। পরে, মাঠের পাশে ফেলে আসা জুতা আনার জন্য ছুটে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ মর্মান্তিক খবর পেয়ে পিয়ালের বাবা সোহেল রানা জগলু ও মা পারভিন আক্তার অসুস্থ হলে তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পিয়ালের মৃত্যু খবর শুনে তার সহপাঠী, স্কুল শিক্ষক, স্বজন ও স্থানীয় এলাকাবাসী তাদের বাড়িতে ছুটে যায়। সেখানে নেমে আসে এক শোকের ছায়া। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম