নির্যাতনের কথা শুনে বিস্মিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

আবদুল আজিজ, কক্সবাজার
২৯ এপ্রিল ২০১৮, ২৩:৪২আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ২৩:৪৭


রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখ থেকে নির্যাতনের কথা শুনে আবেগাপ্লুত ও বিস্মিত হয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো বর্বর হামলার কথা শুনে তারা আবেগাপ্লুত হন। শনিবার (২৯ এপ্রিল) সকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল তমব্রু নো-ম্যানস ল্যান্ডে আসে।

সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু নো-ম্যানস ল্যান্ডের কোনারপাড়ায় অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে প্রতিনিধি দলটি। এসময় তারা রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নানা নির্যাতনের কথা মনোযোগ দিয়ে শোনেন। একপর্যায়ে রোহিঙ্গাদের ওপর বর্বরতার কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রতিনিধি দলের অনেকে। রোহিঙ্গা নারীরা তাদের জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের ধৈর্য্য ধরার পরামর্শ দেন। এই সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি গুস্তাভো মেজার চুয়াদ্রা, চীনের প্রতিনিধি হাই থাউ ও, রাশিয়ার প্রতিনিধি ডিমেথ্রি পুলেনাক্কিসহ জাপান, পুলেন্ড, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের কূটনৈতিকরা উপস্থিত ছিলেন।

তমব্রু নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গা নেতা দীল মোহাম্মদ বলেন, ‘সকালে ৩০ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি দল আমাদের দেখতে আসেন ক্যাম্পে। প্রতিনিধি দল আমাদের কাছে মিয়ানমারের রাখাইনে সহিংসতার প্রকৃত ঘটনা জানতে চান। আমরা তাদের যতটুকু সম্ভব বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।’

শফিউল আলম নামের আরেক রোহিঙ্গা নেতা বলেন, ‘রাখাইনে সেনাবাহিনীর বর্বর নানা নির্যাতনের কথা শুনে তারা বিস্মিত। তারা আমাদের বলছেন- রাখাইনের ঘটনাটি যদি পুরোপুরি সত্যি হয়, তাহলে আমরা ফিরে গিয়ে একটি আলোচনার মাধ্যমে বিষয়টি কিভাবে সুরাহা করা যায়; তা গুরুত্ব সহকারে দেখবো।’

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকে বিক্ষোভ প্রতিনিধি দল নাইক্ষ্যংছড়ি তমব্রু নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে উখিয়ার বালুখালী-০২ ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। পরে তারা উখিয়ার কুতুপালং ডি-৫ ব্লকে সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনসহ চলমান সংকট সমাধানে বাংলাদেশের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করার কথা জানান জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সে লক্ষ্যে ঐক্যমত পোষণ করেছে চীন ও রাশিয়া। এসময় রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারে, সেই লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা। 

ব্রিফিং শেষে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এ সফর রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।’

এদিকে, সাংবাদিকদের ব্রিফিং শেষে ফিরে যাওয়ার সময় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নারী-পুরুষরা বিক্ষোভ করেছে। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকে এই বিক্ষোভ করা হয়। এসময় ‘আমার দেশ বাংলাদেশ নয়’, ‘আমরা মিয়ানমারে ফিরে যেতে চাই’, ‘আমাদের অধিকার ফিরে পেতে চাই’ ও ‘আমাদের ওপর বর্বর নির্যাতনের বিচার চাই’সহ নানা স্লোগান দেয় তারা। এসময় পুলিশ ও আনসার সদস্যরা এসে বিক্ষোভকারীদের বাধা দেয়।

বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকে রোহিঙ্গারা এর আগে, শনিবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে কুয়েত থেকে বিমানযোগে সরাসরি কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন ৩০ সদস্যের এই প্রতিনিধি দল। কক্সবাজার বিমান বন্দর থেকে এ প্রতিনিধি দল ইনানীর হোটেল রয়েল টিউলিপে রওনা দেন। পরে রাতে হোটেলটির সম্মেলন কক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, নিরাপত্তা বাহিনী ও রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবসন কমিশনারের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন চলতি (এপ্রিল) মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ আমেরিকান দেশ পেরুর গুস্তাভো মেজা-চুয়াদ্রা। এসময় রোহিঙ্গা পরিস্থিতির সার্বিক বিষয় তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার সকাল সাড়ে ৯টায় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

উল্লেখ্য, এক মিলিয়নের বেশি রোহিঙ্গা বিভিন্ন সময়ে রাখাইন থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। ২০১৭ সালের ২৫ আগস্টের পর এ পর্যন্ত সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

 



 



/এনআই/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম