পটিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ এপ্রিল ২০১৮, ২১:০৬আপডেট : ০১ মে ২০১৮, ০৮:২১

দুর্ঘটনায়-পতিত-বাস

চট্টগ্রামের পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০জন আহত হয়েছে। সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই উপজেলার মুনসা বাদমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির পরিদর্শক এবিএম মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম নগরীতে যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও  ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত খাদ থেকে বাসটি তোলা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি দুর্ঘটনায় কোনও নিহতের ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন,‘বাসে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কেউ গুরুতর আহত হননি। বাসের জানালার গ্লাস ভেঙ্গে ৮ থেকে ১০ জন যাত্রী হাত, পা ও শরীরের বিভিন্ন কেটে গেছে। তবে তাদের সবাই আশঙ্কামুক্ত।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম