কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল থেকে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর ফৌজদারি মোড় ও চকবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া।
আটককৃতরা হলো, এমদাদ (২৯), মেহেদী মিরাজ ভান্ডারি (১৯), জাহাঙ্গীর আলম (৫৫), তৌহিদ (৪০), শাহীন মিয়া (২২), আ. মজিদ (৪৭), আনোয়ার হোসেন (৩৫), ইসমাইল হোসেন (৩৮), বাচ্চু মিয়া (৩৫) ও সিদ্দিকুর রহমান (৪৮)।
ওসি জানান, মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামাত শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। মিছিলের নামে তারা বিশৃঙ্খলা ও নাশতকতার প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








