টেকনাফে বন্য হাতির আক্রমণে কিশোর নিহত

কক্সবাজার প্রতিনিধি
০৩ মে ২০১৮, ১৮:৫১আপডেট : ০৩ মে ২০১৮, ১৮:৫১

বন্য হাতি (ফাইল ফটো)

কক্সবাজারের টেকনাফে বন্য হাতির আক্রমণে সামশুদ্দিন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার ভোরে টেকনাফের বাহারছড়ার বাইল্ল্যারছড়া পাহাড় সংলগ্ন উত্তর শীলখালী গ্রামে এ ঘটনা ঘটে। টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন

নিহত কিশোর শামসুদ্দিন বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গ্রামের সোলতান আহমদের ছেলে। আহতরা হলো, মো. বেলাল (১৪) ও নুরুল আলম (১৩)।

স্থানীয়রা জানায়, ওই তিন কিশোর জুম চাষের কাটা ফসল পাহাড়া দিতে গিয়ে ক্ষেতেই ঘুমিয়ে পড়ে। এদিকে বৃহস্পতিবার ভোরে খাবারের সন্ধানে বন্য হাতির দল উত্তর শীলখালীর বাইল্যারছড়া পাহাড়ের পাদদেশে নেমে এসে ঘুমন্ত তিন কিশোরকে আক্রমণ করে। এসময় বন্য হাতির পায়ে নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শামসুদ্দিন। মো. বেলাল ও নুরুল আলম  হাতির শুঁড়ের আঘাতে গুরুতর আহত হয়। পরে তাদের চিৎকারে পাশের এলাকা থেকে লোকজন এসে নিহত ও আহতদের উদ্ধার করে।

টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ বলেন, ‘এ ঘটনায় একজন নিহত ও দুই জন আহত হয়েছে। আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম ও কক্সবাজার হাসপাতালে ভর্তি করে করা হয়েছে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম