বান্দরবানে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল স্থগিত ঘোষণা

বান্দরবান প্রতিনিধি
০৬ মে ২০১৮, ১৬:৪২আপডেট : ০৬ মে ২০১৮, ১৬:৪২

বান্দরবান

পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল স্থগিত ঘোষণা করা হয়েছে। র‌বিবার সকালে বান্দরবান পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি ও বাঙালি ছাত্র পরিষদের উপদেষ্টা আতিকুর রহমান এ কথা জানান। রাঙামাটিতে হামলায় নিহত মাইক্রোবাস চালক সজিব হোসেনের খুনিদের গেফতার ও বিচারসহ তিন দফা দাবিতে তিন পার্বত্য জেলায় সোমবার ও মঙ্গলবার ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেওয়া হয়।

তিনি আরও জানান, কেন্দ্রীয় কমিটি থেকেই হরতাল স্থগিত করা হয়েছে। হরতাল স্থাগিত করা হলেও সোমবার (৭ মে) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ কেন্দ্র ঘোষিত অন্যান্য কর্মসূচি পালন করা হবে। পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে কেন্দ্র থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, খাগড়াছড়ি উপজেলার মহালছড়ি থেকে অপহৃত তিন বাঙালিকে জীবিত উদ্ধার, সজিবের খুনিদের গ্রেফতার ও বিচার, জনসংহতি সমিতি এবং ইউপিডিএফসহ পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামী সোম ও মঙ্গলবার তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছিল পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম