তিন দফা দাবিতে রাঙামাটিতে হরতাল চলছে

রাঙামাটি প্রতিনিধি
০৭ মে ২০১৮, ১১:৪৩আপডেট : ০৭ মে ২০১৮, ১১:৫৩

রাঙামাটিতে হরতাল চলছে অপহৃত তিন বাঙালিকে উদ্ধার, নানিয়ারচরে পাঁচ জনকে হত্যায় জড়িতদের গ্রেফতার এবং জেএসএস-ইউপিডিএফ’কে নিষিদ্ধের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকে রাঙামাটিতে ৪৮ ঘণ্টার হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। সোমবার (৭ মে) সকাল থেকে রাস্তায় কোনও পিকেটার দেখা না গেলেও বেলা ১০টার পর থেকে হরতাল সমর্থনকারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

রাঙামাটি শহর থেকে দূরপাল্লার কোনও বাস বা লঞ্চ ছেড়ে যায়নি। শহরে মধ্যে অটোরিকশা চলাচল বন্ধ আছে। রাঙামাটির বিভিন্ন উপজেলায়ও  শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয় সকাল ১০টায় পার্বত্য নাগরিক পরষিদ নেত্রী নুর জাহান বেগেমের নেতৃত্বে শহরের পৌর এলাকায় হরতাল সমর্থনে মিছিল বের করে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে নূর জাহান বলেন, ‘অপহৃত তিন বাঙালিকে উদ্ধার, নানিয়ারচরের বাঙালি গাড়িচালক ও সব হত্যাকাণ্ডের বিচারসহ সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি এই হরতাল থেকে। আমাদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

শহরে কোনও গাড়ি চলাচল করছে না রাঙামাটি কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান,কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি