কক্সবাজার কারাগারে বিদেশি হাজতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
০৯ মে ২০১৮, ১৭:০৩আপডেট : ০৯ মে ২০১৮, ১৭:০৫

কক্সবাজার কক্সবাজার জেলা কারাগারে সম কোয়াট সুয়াংচি (৫৯) নামে এক থাই নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো.বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।  

মারা যাওয়া কোয়াট সুয়াংচি থাইল্যান্ডের বাসিন্দা চোয়ান চেইর ছেলে।

জেল সুপার মো.বজলুর রশীদ আখন্দ মঙ্গলবার জানান, সুয়াংচি  মঙ্গলবার সারাদিন সুস্থ ছিলেন। সন্ধ্যার পর ইশারায় বুক ও পেটে ব্যাথার কথা জানান। পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

তিনি আরও জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সুয়াংচি গ্রেফতার হয়ে হাজতি হিসেবে কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে মানব পাচার ও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুটি মামলা কক্সবাজার জেলা জজ আদালতে বিচারাধীন রয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক