পুলিশ লাইন্স ব্যারাক থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ মে ২০১৮, ১৬:২৭আপডেট : ১০ মে ২০১৮, ১৮:২৭

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স ব্যারাকের একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাসলিমা আক্তার নামে এক নারী পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ মে) দুপুরে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর হাসপাতালে ছুটে আসেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত তাসলিমার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মো. আবু সাঈদ বাংলা ট্রিবিউনকে জানান, নারী কলস্টেবল তাসলিমা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ের উইমেন্স সাপোর্ট সেন্টারে কর্মরত ছিলেন। আজ দুপুরে তার রুমের ভেতর থেকে দরজা লাগানো অবস্থায় ছিল। পরে সহকর্মীরা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। সদর থানা পুলিশ গিয়ে দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাসলিমার লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, তাসলিমা কী কারণে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনা জানতে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম