গুলিবিদ্ধ অবস্থায় এমপি বদির বেয়াইর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
২৫ মে ২০১৮, ১২:৩১আপডেট : ২৫ মে ২০১৮, ১৪:০৩

বন্দুকযুদ্ধে নিহত সংসদ সদস্য বদির বেয়াই কক্সবাজার মেরিন ড্রাইভ রোড থেকে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির বেয়াই ও টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদ সদস্য আকতার কামালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। আকতার কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবার গডফাদার। শুক্রবার (২৫ মে) ভোরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, আকতার কামাল উখিয়া- টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির বড় বোন শামসুন্নাহারের দেবর। সে তালিকাভুক্ত ইয়াবা গডফাদার।

মেরিন ড্রাইভ রোডের হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘ভোরে মেরিন ড্রাইভ রোডের দরিয়ানগর ২ নাম্বার ব্রিজ এলাকায় গোলাগুলির খবর পেয়ে আমরা ওই এলাকায় যাই। এ সময় রাস্তার পাশে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশের পাশ থেকে ১ হাজার ইয়াবা, ১টি এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের গুলিতে সে মারা গেছে।’
স্থানীয়রা লাশ দেখে সেটি টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আকতার কামালের বলে শনাক্ত করেন।  

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম