‘এমপি-মন্ত্রী হয়েছি, তারপরও আমি কোনও সংবর্ধনা নেইনি’

নোয়াখালী প্রতিনিধি
২৭ মে ২০১৮, ২৩:৩০আপডেট : ২৭ মে ২০১৮, ২৩:৩৩

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, ‘কারো মনে কষ্ট দিয়ে নেতা হওয়ার চেষ্টা করবেন না। কারণ, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ আছি, কাল হয়তো নাও থাকতে পারি।’  তিনি বলেন, ‘বাংলাদেশে আমি একটি উদাহরণ সৃষ্টি করেছি। এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি। তারপরও আমি কোনও সংবর্ধনা নেইনি। গেইট করতে দেইনি। আমার এগুলো দরকার নেই। কারও ভালো না লাগলে চলে যান, তবে দলে থেকে কোনও অপকর্ম করলে তা সহ্য করা হবে না।’

রবিবার (২৭ মে) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিলবোর্ডে ছবি দিয়ে নেতা হওয়া যায়না। যারা বিলবোর্ডে আমার ছবির সঙ্গে নিজেদের ছবি দিয়ে গাছের ওপরে টাঙ্গিয়েছেন, সেগুলো অতিসত্তর নামিয়ে ফেলার জন্য বলুন। আমি তৃণমূল থেকে বড় নেতা হয়েছি। আমার নেত্রী আমার ত্যাগের মূল্যায়ন করেছেন। নেত্রীর কাছে আমি কৃতজ্ঞ। এখানে আমার জন্ম, আপনারা আমাকে ভালোবাসেন এবং ভোট দেন বলেই আমি এমপি হই, মন্ত্রী হই।’

মসজিদ বা পবিত্রস্থানে রাজনীতি না করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একটি বিশেষ দল ইফতার পার্টিতে অহেতুক আক্রমণাত্মক ও বিদ্বেষপ্রসূত বক্তব্য দিয়ে যাচ্ছে। কোনও ধর্মীয় পবিত্র অনুষ্ঠানে তাদের এই নেতিবাচক রাজনীতি, প্রতিপক্ষের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে থাকে। নিজেকে সৎ যোগ্য ও অপকর্মের সঙ্গে জড়িত নয় প্রমাণ করতে পারলেই একজন ভালো রাজনৈাতিক কর্মী হওয়া যাবে।’

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহাবুদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে, মন্ত্রী তার নির্বাচনি এলাকা কবিরহাট উপজেলার কবিরহাট পৌরভবনে উপজেলা পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।

এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম