ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধারের ঘটনায় ছেলের তিন বন্ধু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মে ২০১৮, ১৩:০১আপডেট : ৩১ মে ২০১৮, ১৩:০১

চট্টগ্রাম চট্টগ্রামে নিজ বাসা থেকে রূপালী ব্যাংক কর্মকর্তা সজল নন্দীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় তার ছেলের তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৩০ মে) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পিবিআই’র পরিদর্শক সদ্বীপ দাশ এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত রবিবার (২৭ মে) চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকার নিজ বাসা থেকে রূপালী ব্যাংক কর্মকর্তা সজল নন্দীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন রাতে সজলের ভাই স্বপন নন্দী বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতার তিনজন হলো- জয় (১৮), জিকু (১৬) ও প্রতীক (১৬)।

সদ্বীপ দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় থানা পুলিশের পাশাপাশি পিবিআই ছায়া তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আমরা এই তিনজনকে গ্রেফতার করেছি।’ এ বিষয়ে বিকাল চারটায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম