এসএসসি’র খাতা পুনঃনিরীক্ষণ: চট্টগ্রামে পাস ৫১, জিপিএ-৫ আরও ৪৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুন ২০১৮, ০৯:৩৮আপডেট : ০১ জুন ২০১৮, ০৯:৩৮

ছবি: সংগৃহীত এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফেল করা ৫১ জন পরীক্ষার্থী পাস করেছেন। এছাড়া পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছে আরও ৪৮জন পরীক্ষার্থী। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ৮ হাজার ১৪২ জন।
মাহবুব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ২৩ হাজার ৩৮০ জন পরীক্ষার্থী আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা ৫৩ হাজার ৫১০টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করি। পুনঃনিরীক্ষণে ৫২৯ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ফেল করা ৫১ জন পরীক্ষার্থী পাসের তালিকায় উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে আরও ৪৮জন, গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে ৪৫০ জনের। এছাড়া আরও ২৮ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে, তবে তারা এখন অনুত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকায় রয়েছে।’
তিনি আরও বলেন, ‘খাতা পুনঃনিরীক্ষণ নিয়ে অনেক শিক্ষার্থীর মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে। তারা মনে করে, পুনঃনিরীক্ষণে নতুন করে খাতাগুলো মূল্যায়ন করা হয়। এ কারণে ফলাফল পরিবর্তন না হলে তারা কষ্ট পায়।’
তিনি বলেন, ‘পুনঃনিরীক্ষণ মানে পুনঃমূল্যায়ন নয়। পুনঃনিরীক্ষণে উত্তরপত্রে নম্বর বাড়ানো বা কমানো হয় না। এর মাধ্যমে আমরা দেখি, ওই শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়নে কোথাও কোনও ভুল হয়েছে কিনা, উত্তরপত্রে নম্বরগুলো ঠিকমতো যোগ করা হয়েছে কিনা, কোনও প্রশ্নের উত্তর মূল্যায়ন করা হয়নি এমন আছে কিনা এসব বিষয় আমরা খতিয়ে দেখি।’
প্রসঙ্গত, গত বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে খাতা পুনঃনিরীক্ষণের জন্যে আবেদন করে ২১ হাজার ৯৩৯ জন পরীক্ষার্থী। ওই বছর ৫৭ হাজার ৮১৪টি খাতা পুনঃনিরীক্ষণ করে শিক্ষা বোর্ড। এতে ৬৮৭ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়।

/এআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম