লক্ষ্মীপুরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
০১ জুন ২০১৮, ১৫:০৫আপডেট : ০১ জুন ২০১৮, ১৫:১৫

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের কমলনগরে তিন বছরের এক শিশুকে স্থানীয় পান ব্যবসাযী মো. সাঈদ উল্যাহ ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চরমার্টিন গ্রামে এ ঘটনা ঘটে।

ভিকটিম শিশুর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, কমলনগরের চরলরেন্স এলাকার বাসিন্দা সাঈদ উল্লাহ চরমার্টিন এলাকার আবুল বাশারের মেয়েকে বিয়ে করে ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করছেন। সকালে ওই বাড়ির পাশের ঘরের তিন বছরের শিশু তার মায়ের সঙ্গে দাদার বাড়ি যান। তার বাবাও কাজে বের হয়ে যান। এ সময় শিশুটিকে নিজেদের ঘরে ফেরার পথে স্থানীয় পান ব্যবসায়ী সাঈদ তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন স্বজনরা। পরে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর ভর্তি করা হয়েছে। ধর্ষণের ঘটনা জেনে পুলিশকে জানানো হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক।

কমলনগর থানার ওসি ইকবাল হোসেন বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী