কর্ণফুলীতে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জুন ২০১৮, ২১:২৫আপডেট : ০২ জুন ২০১৮, ২১:২৬

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় তিন জন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। শনিবার (২ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিকলবাহার সিডিএ’র টেক এলাকায় এ ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।’

বিবদমান দুটি পক্ষের একটি পক্ষ শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চেয়ারম্যানের অনুসারী। অন্যপক্ষ সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুলের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।

আহতরা হলেন- আবুল কালাম, হোসেন, নাজিম উদ্দিন ও রাজু। এদের মধ্যে রাজু ছাড়া অন্যরা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার  জাহাঙ্গীর চেয়ারম্যান শিকলবাহা ইউনিয়ন পরিষদ মিলায়তনে ইফতার মাহফিলের আয়োজন করেন। রাজু নামে তার এক অনুসারীকে ওই ইফতার পার্টিতে মোটরসাইকেলে যাওয়ার সময় বকুল চেয়ারম্যানের অনুসারী রুবেল তাকে বাধা দেয়। এসময় দুই জন একে অন্যের সঙ্গে বিতর্কে জড়ান। একপর্যায়ে রুবেল রাজুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এ খবর ছড়িয়ে পড়লে জাহাঙ্গীর চেয়ারম্যান তার লোকজন নিয়ে বকুলের বাসায় হামলা চালায়। এসময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিন জন গুলিবিদ্ধ হন।

জানতে চাইলে জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘কোনও কারণ ছাড়াই আবুল কালাম বকুলের লোকজন আমার এক কর্মীকে ছুরিকাঘাতে আহত করে। আমরা এর প্রতিবাদ করতে গেলে তার লোকজন উল্টো আমাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আমাদের তিন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।’

এই প্রসঙ্গে জানতে আবুল কামাল বকুলের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান