বন্যহাতির আক্রমণে প্রাণ গেলো বৃদ্ধার

বান্দরবান প্রতিনিধি
০৩ জুন ২০১৮, ১১:২৫আপডেট : ০৩ জুন ২০১৮, ১৩:০০

বান্দরবান বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে শাকেরা বেগম পাখি (৫৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছ। শনিবার (২ জুন) রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলির আগাপাড়ায় এ ঘটনা ঘটে। লামা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শাকেরা বেগম পাখি (৫৮) আগাপাড়া এলাকার বাসিন্দা আশরাফ আলীর স্ত্রী।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মজুমদার বলেল, শনিবার রাতে টিউবয়েল থেকে পানি আনতে গেলে হঠাৎ বন্যহাতিটি বৃদ্ধা শাকেরাক আক্রমণ করে। এ সময় হাতিটি শাকেরাকে শুঁড় দিয়ে ছুড়ে মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

এসআই মো. কামাল উদ্দিন বলেন, ‘ ঘটনার পরেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম