বেগমগঞ্জে নতুন গ্যাস ক্ষেত্রের পরীক্ষামূলক উত্তোলন আজ, ঈদের পর সরবরাহ শুরু

নোয়াখালী প্রতিনিধি
০৪ জুন ২০১৮, ১৬:০৫আপডেট : ০৪ জুন ২০১৮, ১৬:৫৭

পরীক্ষামূলক গ্যাস উত্তোলন করা হচ্ছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজিরহাটে বেগমগঞ্জ গ্যাস ফিল্ডের নতুন তিন নম্বর তেল-গ্যাস অনুসন্ধান জোনে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করা হয়। আগামী ঈদের পরেই জাতীয় গ্রিডে সংযোগ দেওয়া যাবে বলে জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

এই প্রকল্পের খনন অনুসন্ধান কর্মকর্তারা জানান, কূপটির তৃতীয় জোনে সকাল ১০টার দিকে গ্যাসের প্রবাহ দেখে সেখানে আগুন দেওয়া হয়। তবে আগামী দুই দিন কূপে গ্যাসের প্রবাহ রেকর্ড করে এখানে কি পরিমাণ গ্যাস রয়েছে  এবং তা উত্তোলন কতটা লাভজনক হবে তা নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক পর্যবেক্ষণের পর কূপটিতে গ্যাস মজুদ রয়েছে বলে পেট্রোবাংলাকে রিপোর্ট দাখিল করা হয়। ওই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর পরিচালনা পর্ষদ প্রকল্পটি খননের উদ্যোগ নেয়।

গ্যাস কূপে আগুন দিয়ে পরীক্ষা করা হচ্ছে

প্রকল্পের আওতায় কেয়ার্ন কর্তৃক চিহ্নিত এলাকায় ২ ডি সাইসমিক সার্ভে পরিচালনার মাধ্যমে আহরিত উপাত্ত ও নমুনা বিশ্লেষণ করে কূপ খননের স্থান চিহ্নিত করার পর প্রায় ৩ হাজার ৫০০ মিটার (সাড়ে তিন কিলোমিটার) গভীর অনুসন্ধান কূপ খনন এবং কূপ পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

বাপেক্স এর প্রকল্প পরিচালক তোফায়েল উদ্দিন সিকদার ও ডিরেক্টর অপারেশন তোফায়েল আহম্মদ জানান, প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হলে আগামী ঈদুল ফিতরের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। নোয়াখালীসহ দেশের শিল্প ও বাণিজ্যিক বিকাশে এ গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ নোয়াখালী ও ফেনীর বিরাজমান তীব্র গ্যাস সঙ্কট নিরসন হবে বলে আশা করছেন তারা।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী