দীর্ঘ আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৫ জুন) হাসান মাহমুদ ইব্রাহিমকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুনর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান আজ এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যানা সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান মিশন, সহ-সভাপতি আব্দুর রহিম রাজন, সহ-সভাপতি গাজী মোহাম্মদ জসিম উদ্দিন, মীর মোশারফ হোসেন আরাফাত, কামাল উদ্দিন রায়হান, আমজাদ হোসাইন, যুগ্ন-সম্পাদক আমির আহম্মেদ রাজু, ফখরুল ইসলাম সোহেল ও সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হোসেন আকবর।
জেলা বিএনপি ছাত্রবিষয়ক নিজাম উদ্দিন জেলা ছাত্রদলের নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেন।








