দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জুন ২০১৮, ১৫:৩৩আপডেট : ০৭ জুন ২০১৮, ১৫:৩৩

গ্রেফতার ৬ ছিনতাইকারী

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার টাইগারপাস এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ জুন) ভোর সোয়া চারটায় ওই এলাকার  পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনির সামনের থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শামীম রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের কাছ থেকে একটি দেশি বন্দুক, ২টি কার্তুজ ও দুটি ছুরি উদ্ধার করা হয় বলে তিনি জানান।

গ্রেফতার ছয়জন হলেন, ইব্রাহিম খলিলুল্লাহ (২৪) শহিদুল ইসলাম জিসান (২৩), মোহাম্মদ খোকন (২২), রবিউল হোসেন মামুন (২২), লায়েক হোসেন হৃদয় (২০),ও মোহাম্মদ জুনায়েদ (২০)।

শামীম রহমান বাংলা ট্রিবিউনকে বলেন,‘পলোগ্রাউন্ড এলাকায় ১০-১২ জন ছিনতাইকারী অবস্থান করছে এমন সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা তাদের ধাওয়া দিয়ে ছয় জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, ঘরমুখী ট্রেনের যাত্রীদের কাছ থেকে মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়াসহ ডাকাতি করার জন্য তারা সেখানে জড়ো হয়েছিল। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক