চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে ৩১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মোহাম্মদ ফারুক (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৯ জুন) রাতে স্টেশন রোডের পরীস্থান কাপড়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার এসআই এমদাদ হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার ফারুকের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায় বলে তিনি জানান।
এমদাদ হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড থেকে ফারুককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তার প্যান্টের ডান পকেট থেকে ৩১ হাজার ৫০০ টাকার জালনোট জব্দ করা হয়।’
তিনি আরও বলেন,‘জাল নোটগুলোর মধ্যে ৩টি পৃথক নাম্বারের ৫০০ টাকার ১১টি নোট এবং ছয়টি পৃথক নাম্বারের ২৬টি ১০০০ টাকার নোট ছিল।








