হেলে পড়লো জেলা পরিষদের নির্মাণাধীন দেয়াল

বান্দরবান প্রতিনিধি
১১ জুন ২০১৮, ২৩:১০আপডেট : ১১ জুন ২০১৮, ২৩:১০

হেলে পড়া নির্মাণাধীন ভবনের দেয়াল বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন পাঁচতলা ভবনের প্রতিরক্ষা দেয়াল হেলে পড়েছে। সোমবার (১১ জুন) বৃষ্টিতে এই ঘটনা ঘটে। নির্মাণ কাজ ত্রুটি ও সংশ্লিষ্ট প্রকৌশলীর অদক্ষতায় সেখানে শুধু দেয়াল ধসই নয়, পুরো ভবনটিই এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

প্রকৌশল বিভাগ ও স্থানীয়রা জানায়, জেলা শহরের জর্জ‌কোর্ট এলাকায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে পার্বত্য জেলা পরিষদের নিজস্ব পাঁচতলা ডরমিটরি ভবনসহ ভবনের সুরক্ষায় একটি প্রতিরক্ষা দেয়াল নির্মাণের উন্নয়ন কাজ চলমান রয়ে‌ছে। মেসার্স কিংম লাইসেন্সে উন্নয়ন কাজটি বাস্তবায়ন করছেন ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদ চৌধুরীসহ কয়েকজন ঠিকাদার।

নির্মাণাধীন ডরমেটরি ভবনের নিরাপত্তায় নির্মিত প্রায় ২০ ফুট লম্বা প্রতিরক্ষা দেয়ালটি বৃষ্টিতে হেলে পড়েছে। যেকোনও মুহূর্তে দেয়ালটি রাস্তার ওপর সম্পূর্ন ধসে পড়ার আশঙ্কা রয়ে‌ছে। বর্তমা‌নে ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল কর‌ছে লোকজনরা।

এদিকে প্রতিরক্ষা দেয়ালটি ধসে পড়ায় নির্মাণাধীন পাঁচতলা ভবনটির নির্মাণ কাজের গুণগতমান নিয়েও প্রশ্ন তুলে‌ছেন কয়েকজন বিশিষ্ট ঠিকাদার।

ক্ষমতাসীন দলের নেতা নির্মাণ কাজের ঠিকাদার তৌহিদুর রহমান রাশেদ চৌধুরী বলেন, ‘নির্মাণ কাজে কোনও ধরনের অনিয়ম ও ত্রু‌টি ছিল না। মাটির চাপ নিতে না পারায় বৃষ্টিতে দেয়ালটি হেলে পড়ে‌ছে।

এ ব্যাপারে পার্বত্য জেলা প‌রিষদ বান্দরবা‌নের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্মাণ কাজে ত্রু‌টির কারণে দেয়ালটি হেলে পড়েনি। মাটির চাপ নিতে না পারায় বৃষ্টিতে এই অবস্থা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেয়ালসহ ভবন নির্মাণের কাজটি এখনও চলমান। ধসে পড়া দেয়ালটি ভেঙে ফেল‌তে নির্দেশ দেওয়া হয়ে‌ছে। পুনরায় একই স্থা‌নে আরেকটি দেয়াল নির্মাণ করা হ‌বে।’

উল্লেখ্য, মেসার্স কিংম লাইসে‌ন্সে রাশেদ চৌধুরীসহ কয়কজন ঠিকাদার ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন কাজটি বাস্তবায়ন করছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক