এশিয়াটিক সোসাইটির ‘এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশন’ প্রকল্পের গবেষক এবং চট্টগ্রামের বলাকা প্রকাশনীর সত্ত্বাধিকারী জামাল উদ্দিনকে হত্যার হুমকির ঘটনায় টিটু শীল জয়দেব (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জুন) দিবাগত রাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক টিটু শীল বোয়ালখালী এলাকার সুলাল চন্দ্র শীলের ছেলে।
ওসি বাংলা ট্রিবিউনকে বলেন,বলাকা প্রকাশনীর সত্ত্বাধিকারী জামাল উদ্দিনকে হত্যার হুমকির ঘটনায় অামরা জয়দেব নামে একজনকে অাটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা বের করার চেষ্টা চলছে।
এর আগে সোমবার (১১ জুন) রাতে ০১৯৬০৫৫৭১৯৮ নম্বর থেকে ফোন করে জামাল উদ্দিনকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পরদিন মঙ্গলবার (১২ জুন) দুপুরে জামাল উদ্দিন কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন।
আরও পড়ুন- চট্টগ্রামে প্রকাশককে হত্যার হুমকি








