চট্টগ্রামের পটিয়া উপজেলায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার (১৫ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, ‘শুক্রবার ১১টার দিকে বান্দরবান থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে আসা পটিয়ার একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি এবং আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।








