নোয়াখালীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি
১৭ জুন ২০১৮, ১৩:২৮আপডেট : ১৭ জুন ২০১৮, ১৩:৩৮

নোয়াখালী নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আবদুল (২৮) নামে একজন আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার (১৭ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই উপজেলার কাঁঠালিয়া গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে মিজানুর রহমান মিজান (৪২) ও তার ভাই মতিউর রহমান বেলাল (৩৫) এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে অটোরিকশা চালক মো. রাকিব (২২)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম উদ্দিন জানান, নিহত বেলাল ও মিজান সকাল ১১টায় সোনাইমুড়ী থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বিপুলাসার যাচ্ছিল। অটোরিকশাটি রামপুর পৌঁছলে বিপরীত দিক থেকে নোয়াখালীগামী হিমাচল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে চালক ও সহোদর নিহত এবং অপর এক যাত্রী আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ আসার আগেই নিহতদের লাশ স্বজনরা বাড়ি নিয়ে যান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম