বিএনপি তিন মাসে কী আন্দোলন করবে আমরা দেখবো: সেতুমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
১৭ জুন ২০১৮, ২১:০১আপডেট : ১৭ জুন ২০১৮, ২২:০৭

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি) বিএনপি আন্দোলনের ইস্যু খুঁজছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপিকে নয় বছরে নয় মিনিটও আন্দোলনের মাঠে দেখা যায়নি, তিনমাসে  কী করবে, সেটা আমরা দেখবো।’  সোমবার কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘সিএমএইচএর চেয়ে ভালো চিকিৎসা দেশে আর কোথাও নেই। সেখানে খালেদা জিয়া কেন যেতে চান না? যেতে চান না, কারণ তার চিকিৎসা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই, তাদের মাথাব্যথা হচ্ছে ঈদের পর সর্বাত্মক আন্দোলনের ঘোষণা কার্যকরের জন্য ইস্যু তৈরি করা।’

ওবায়দুল কাদের বলেন, ‘কারাগারে বেগম জিয়া ১ম শ্রেণির মর্যাদা পাচ্ছেন, কারগারে খালেদা জিয়া ব্যক্তিগত গৃহপরিচারিকা পেয়েছেন, যা পৃথিবীর কোনও কারাগারে নেই। মির্জা ফখরুল কারাগার নিয়ে যেসব কথা বলছেন, তা কি তিনি দেখেছেন? প্রমাণ ছাড়া এসব অভিযোগ গ্রহণযোগ্য নয়।’

মওদুদ আহমদকে বাড়ি থেকে মতবিনিময় করতে যেতে দেওয়া হয়নি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘মওদুদ সাহেবের গণতন্ত্র মানে সকাল ১০টার মধ্যে ভোট শেষ। তিনি আন্দোলনের ইস্যু খুঁজতে গিয়ে নাটক করেছেন।’

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম