বাকলিয়ায় ছুরিকাঘাতে জসিমকে হত্যার ঘটনায় গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জুন ২০১৮, ১৮:৪৯আপডেট : ২০ জুন ২০১৮, ১৮:৪৯

গ্রেফতারের প্রতীকী ছবি পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রাম নগরীর তক্তারপুল এলাকায় ছুরিকাঘাতে জসিম উদ্দিন (২২) নামে এক যুবক হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলাবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ও কুমিল্লার মুরাদপুরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে বলে তিনি জানান।
গ্রেফতার পাঁচজন হলেন- মোবারক (১৮), রাজু (২৩), রনি (২৩), নুরু (১৯) ও বাদশা (১৯)।
প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার পাঁচজন জসিম হত্যা মামলার এজহারভুক্ত আসামি। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আমরা তদের গ্রেফতার করেছি।’
প্রসঙ্গত, গত সোমবার (১৮ জুন) রাতে নগরীর বাকলিয়া থানাধীন ময়দার মিল এলাকায় আব্দুল গণি বাইলেইনে ছুরিকাঘাতে আহত করা হয় জসিম উদ্দিনকে। পরে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ জানিয়েছিল, মোবারক নামে জসিমের এক বন্ধুর সঙ্গে পাওনা টাকা নিয়ে তার কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে মোবারক তার বন্ধুদের নিয়ে জসিমকে ছুরিকাঘাত করে। মোবারক হকার্স মার্কেটের একটি শার্টের দোকানে কাজ করতেন। আর জসিম টেইলারিং কাজ করতেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম