লংগদুতে ১০ কেজি করে চাল দেওয়ার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি
২১ জুন ২০১৮, ১৮:৩৭আপডেট : ২১ জুন ২০১৮, ১৯:০৭

মৎস্যজীবী ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর ব্যানারে মৎস্য ব্যবসায়ীরা মানববন্ধনের পর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিচ্ছে

কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধের সময় দুঃস্থ ও প্রকৃত জেলে পরিবারগুলোর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে বিজিএফ’র মাধ্যমে ৪০ কেজি  চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এবার বরাদ্দকৃত ৪০ কেজি চাল না দিয়ে প্রতি মাসে ১০ কেজি করে চাল দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লংগদু পরিষদের সামনে লংগদু একতা মৎস্যজীবী ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

লংগদু একতা মৎস্যজীবী ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইমাম হোসেন এর সভাপতিত্বে এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন এবং জেলা যুবলীগ নেতা শাহ মোহাম্মদ নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে জেলেরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, ‘সমগ্র বাংলাদেশে মৎস্য প্রজনন মৌসুমে ৩ মাস জেলেদের বিশেষ বিজিএফ এর মাধ্যমে সহযোগিতা দেওয়া হয়। ওই সব এলাকার জেলেদের ত্রাণ সহায়তা হিসেবে প্রতি মাসে ৪০ কেজি করে দেওয়া হয় কিন্তু রাঙামাটি জেলার জেলেদের জন্য প্রতি মাসে ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। এই বৈষম্য দূর করে দ্রুত সময়ের মধ্যে প্রতি মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দে দাবি জানানো হয়।

লংগদু একতা মৎস্যজীবী ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইমাম হোসেন বলেন, ‘গত বছর সারা দেশে বন্যার কারণে আমাদের চাল দেওয়া হয়নি। আমরা বিষয়টি মেনেও নিয়েছি কিন্তু এবছর ৪০ কেজির পরিবর্তে ১০ কেজি করে চাল বরাদ্দ হয়েছে। কমপক্ষে ৩০ কেজি করে আগামী ১৫ দিনের মধ্যে বরাদ্দ না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে তারা লংগদু উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মরকলিপি পেশ করেন।  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের