কুমিল্লায় বৃদ্ধকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২৭ জুন ২০১৮, ০৯:২৯আপডেট : ২৭ জুন ২০১৮, ০৯:৩০

কুমিল্লা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিঙ্গরিয়া গ্রামে রফিকুল ইসলাম (৮৫) নামে এক বৃদ্ধকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ২৫ জুন (সোমবার) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন (সোমবার)সিঙ্গরিয়া গ্রামে স্থানীয় আব্দুল গফুরের ছেলে সেলিম ও তার ছেলে মহসিন এবং আব্দুল মতিনের ছেলে বাঁধনসহ প্রায় ১০-১২ জন স্থানীয় দেলোয়ারের সঙ্গে কথা কাটাকাটি থেকে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এসময় বৃদ্ধ রফিকুল ইসলাম সংর্ঘষ থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে সেলিম ও তার ছেলে মহসিন এবং আব্দুল মতিনের ছেলে বাঁধন হাতুড়ি ও লাঠি দিয়ে রফিকুল ইসলামকে বেধড়ক পিটিয়ে আহত করে। স্থানীয়রা রফিকুল ইসলামকে আহত অবস্থায় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে কুমিল্লায় একটি হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২৫ জুন) রাতে তার মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আবুল হাশেম বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী