অনিক হত্যা মামলার দুই আসামি তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জুন ২০১৮, ১৬:২৮আপডেট : ২৭ জুন ২০১৮, ১৮:৩৬

অনিক

চট্টগ্রামে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে অনিককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ জুন) মহানগর হাকিম আল ইমরান খানের আদালত তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।
রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন মহিউদ্দিন তুষার ও এখলাসুর রহমান। এর আগে গত শুক্রবার (২২ জুন) কলকাতা পুলিশ ওই শহরের ফ্রি স্ট্রিট স্কুল এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এরপর গত সোমবার দুপুরে কলকাতা পুলিশ তাদের বেনাপোলে নিয়ে এলে চকবাজার থানা পুলিশ সেখানে তাদের গ্রেফতার করে।
নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা দুই আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ১৭ জুন রাতে নগরীর চট্টেশ্বরী পল্টন রোডে তুষার ও শোভনসহ অন্যরা আবু জাফর অনিককে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ওই দিন বিকালে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে অনিকের ভাই আবু হেনা রনিকের সঙ্গে নগরীর ব্যাটারি গলিতে ইমন, মহিন উদ্দিন তুষারসহ একদল তরুণের কথাকাটাকাটি হয়। রাতে অনিক ও তার বাবা নাছির উদ্দিন বিষয়টি সমাধান করতে গেলে তুষাররা তার বাবার সামনেই অনিককে ছুরিকাঘাত করে।
এ ঘটনায় অনিকের বাবা মো. নাছির উদ্দিন ১২ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পুলিশ এই পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার অপর দুই আসামি হলেন জোবায়েদ আহমেদ শোভন ও তার ভাই জোনায়েদ আহমেদ ইমন। তাদের সোমবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান