অধ্যক্ষ ফেন্সি হত্যায় জহির ও জুলেখার সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

চাঁদপুর প্রতিনিধি
২৮ জুন ২০১৮, ১০:৪৬আপডেট : ২৮ জুন ২০১৮, ১১:২৩

 

অধ্যক্ষ ফেন্সি হত্যায় জহির ও জুলেখার সম্পৃক্ততা পেয়েছে পুলিশ চাঁদপুরের কলেজ অধ্যক্ষ ও মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহিন সুলতানা ফেন্সি হত্যাকাণ্ডে তার স্বামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নকারী হিসেবে এ দু’জনের বিষয়ে যথেষ্ট তথ্য-উপাত্ত রয়েছে। বুধবার (২৭ জুন) বিকালে জেলা পুলিশ সুপার শামসুন্নাহার তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ‘এ হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং বাস্তবায়নকারী হিসেবে অ্যাড. জহিরুল ইসলাম এবং তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমের সম্পৃক্ততার বিষয়ে আমাদের কাছে তথ্য-উপাত্ত রয়েছে। সেগুলো আমরা যাচাই-বাছাই করে দেখছি। সুষ্ঠু তদন্তের স্বার্থে এখন এর বেশি কিছু বলা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ হত্যাকাণ্ডটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনাদের সহযোগিতা চাই। কেউ বিভ্রান্তিমূলক তথ্য দিবেন না। আমরা চাই এমন নিষ্ঠুর-নির্মম হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং প্রকৃত খুনির বিচার হোক।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মিজানুর রহমান, ডিবির ওসি আল মামুন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকিরসহ চাঁদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

শাহিন সুলতানা ফেন্সি এদিকে এই মামলার প্রধান আসামি অ্যাড. জহির খুনের কথা স্বীকার না করলেও পরিকল্পিত এ হত্যাকাণ্ডে অংশ নেওয়া ময়মনসিহং মেডিক্যাল কলেজের ছাত্র ও জহিরে দ্বিতীয় স্ত্রীর চাচাতো ভাই রাকিবুল হাসান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, গত ৪ জুন সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলার ফরিদগঞ্জ উপজেলার গল্লাক ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সির (৫০) রক্তাক্ত লাশ চাঁদপুর শহরের পাকা মসজিদ এলাকায় তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার স্বামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখাকে আটক করা হয়। পরদিন ৫ জুন ৪ জনের নাম উল্লেখ করে চাঁদপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ফেন্সির ভাই ফোরকান উদ্দিন খান। পরে তাদের ওই মামলার আসামি হিসেবে গ্রেফতার দিয়ে রিমান্ডে নেয় পুলিশ।

পরে পুলিশ তদন্তের মাধ্যমে গ্রেফতার করে জুলেখার চাচাতো ভাই ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র রাকিবুলকে। এরপর মঙ্গলবার চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন বিচারকের উপস্থিতিতে রাকিব জবানবন্দিতে জানিয়েছে, সে এবং আরেক চাচাতো ভাই লিমন টাকার বিনিময়ে ফেন্সিকে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় রাকিব ফেন্সির পা চেপে ধরে আর অন্যরা মাথায় আঘাত করে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের