মোটেল সৈকত থেকে গ্রেফতার সাত জামায়াত-শিবির কর্মী দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুন ২০১৮, ১৯:৪০আপডেট : ২৮ জুন ২০১৮, ২০:১২

রিমান্ড চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোডের মোটেল সৈকত থেকে গ্রেফতার ২১০ জামায়াত-শিবির নেতাকর্মীর মধ্যে সাতজনকে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৮ জুন) চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ এ আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাব উদ্দীন এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৩ জুন রাতে ওই হোটেলে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেফতার করে। ঘটনার দিন পুলিশ জানিয়েছিল, গ্রেফতার জামায়াত-শিবির নেতাকর্মীরা ঈদ পুনর্মিলনীর নামে ওই হোটেলে বসে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল। এ কারণে ওই দিন তাদের আটক করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কাজী সাহাব উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় পুলিশ ১৫ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদের জন্য সাত আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।'

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন নগর জামায়াতের নায়েবে আমির আ জ ম ওবায়দুল্লাহ, জামায়াত নেতা হাবিবুর রহমান, রফিকুল হায়দার, হোসনে মুরাদ তারিফ, ছাত্রশিবির মহানগর দক্ষিণ শাখার সভাপতি রফিকুল হাসান, সাধারণ সম্পাদক ইমরানুল হক ও শিবির নেতা গাজী সাখাওয়াত হোসেন।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক