কসবায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ জুলাই ২০১৮, ১৬:৩৫আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৭:৫৩

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে উপজেলার খাড়েরা ইউনিয়নের ঘোলাসার গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঘোলাসার গ্রামের বিল্লাল ভূইয়ার মেয়ে মোছা. নাহিদা (৫) ও আবু বক্করের নাতি বামিম (৭)। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।

পুলিশ জানায়, নাহিদা ও বামিম দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে খেলা করছিল। এসময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন স্বজনরা। পরে স্বজনসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, পরিবারের পক্ষ থেকে কোনও ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম