সৌদি আরবে গাড়িচাপায় বাংলাদেশি নিহত

নোয়াখালী প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ০৯:৪৩আপডেট : ০৪ জুলাই ২০১৮, ০৯:৪৫

নিহত জহিরুল হক সেলিম সৌদি আরবের দাম্মামে জহিরুল হক সেলিম (৪০) নামে এক বাংলাদেশি গাড়িচাপায় নিহত হয়েছেন। সোমবার (২ জুলাই) সকালে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। পড়ে বিকাল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জহিরুল হক সেলিম নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে জামালপুর গ্রামের ফজল হাজী বাড়ীর হাজী আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
নিহতের ছোট ভাই ছায়দুল হক ফরহাদ জানান, ২০০৪ সালে সৌদী আরবের দাম্মামে যান সেলিম।সেখানে তিনি একটি কোম্পানিতে কাজ করতেন। প্রতিদিনের মতো সোমবার সকালে কাজে যোগদানের উদ্দেশে দাম্মামের বাসা থেকে বের হন তিনি। পথে গাড়িচাপায় গুরুতর আহত হন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, বর্তমানে তার ভাইয়ের লাশ সে দেশের পুলিশ হেফাজতে রয়েছে। লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম