ম্যাক্স হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জুলাই ২০১৮, ০৪:১৩আপডেট : ০৫ জুলাই ২০১৮, ০৪:১৭

রাইফা

লাইসেন্স গ্রহণে ত্রুটিসহ হাসপাতাল পরিচালনায় অনিয়ম পরিলক্ষিত হওয়ায় চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বুধবার (০৪ জুলাই) সকালে স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো কারণ দর্শানোর নোটিশটি ওই দিন সকালেই ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। হাসপাতালের মহাব্যবস্থাপক রঞ্জন প্রসাদ দাশগুপ্ত নোটিশটি গ্রহণ করেছেন। সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ১ জুলাই হাসপাতালটি পরিদর্শন করে হাসপাতালটির লাইসেন্সে ত্রুটি পায় স্বাস্থ্য বিভাগ থেকে যাওয়া তিন সদস্যের প্রতিনিধি দল। ওই দিন রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে লাইসেন্সে ত্রুটি পাওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন প্রতিনিধি দলের প্রধান ‘স্বাস্থ্য মহাপরিচালকের কার্যালয়ের’ হাসপাতাল ও ক্লিনিক বিষয়ক পরিচালক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন।

আজিজুর রহমান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুর ঘটনায় গত ১ জুলাই স্বাস্থ্য বিভাগ থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনার তদন্তে চট্টগ্রাম আসেন। তারা ওই দিন সন্ধ্যায় ম্যাক্স হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালটির অনুমোদনে ত্রুটির ও পরিচালনায় অব্যবস্থাপনার প্রমাণ পায়। সে কারণে ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো নোটিশটি আমি নিজে গিয়ে কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি।’

এক প্রশ্নের জবাবে আজিজুর রহমান সিদ্দিকী বলেছেন, ডা. কাজী জাহাঙ্গীর হোসাইন রাইফা হত্যার ঘটনায় করা তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য মহাপরিচালকের কার্যালয়ে জমা দেওয়ার কথা জানিয়েছেন তাকে। তবে প্রতিবেদনে কি আছে সে সম্পর্কে আজিজুর রহমান সিদ্দিকী অবগত নন বলে জানিয়েছেন, ‘প্রতিবেদন হাতে পেলে রাইফার মৃত্যুতে চিকিৎসকের গাফিলতি ছিল কি না সেটি জানা যাবে।’ তার ভাষ্য, রবিবার তদন্ত প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

গলা ব্যাথার কারণে গত বৃহস্পতিবার বিকেলে রাফিদা খান রাইফাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে রাইফার মৃত্যু হয়। চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে রাইফার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। এ নিয়ে শুক্রবার রাত থেকে  সাংবাদিকরা আন্দোলন করে আসছেন। ভুল চিকিৎসার জন্য দায়ী চিকিৎসকদের বিচারের দাবিতে সাংবাদিকদের চলমান আন্দোলনে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম