ফল চাষে ঝুঁকছে পাহাড়িরা

রাঙামাটি প্রতিনিধি
০৬ জুলাই ২০১৮, ১১:৫২আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১১:৫৮

রাঙামাটির পাহাড়ে আম বাগান পাহাড়ে ফল চাষ জনপ্রিয় হচ্ছে। তাই চাষিরা জুম চাষ ছেড়ে ফল চাষে ঝুঁকছেন। জুম চাষে ফলন কম হওয়ায় পাহাড়িরা আম ও আনারসসহ বিভিন্ন মৌসুমি ফল চাষ করছেন। ফলে পার্বত্য এলাকায় বেড়েছে ফল উৎপাদন।

রাঙামাটির বনরূপা বাজারে আম বিক্রি করতে আসা কিরণ চাকমা বলেন, ‘আগে আমরা জুম চাষ করতাম। দীর্ঘস্থায়ী ফলনের আশায় আমরা আম চাষ শুরু করেছি। জুম চাষের চেয়ে এটি লাভজনক এবং স্থায়ী ফসল। আমার প্রায় তিনশ’ গাছ আছে। এসব গাছ থেকে ৭০ থেকে ৮০ হাজার টাকার আম বিক্রি করতে পারবো বলে আশা করছি।’

শহরের সাপছড়ির বোদিপুর এলাকার আম চাষি হেমন্ত চাকমা বলেন, ‘আমি আগে ফুরমোন টিলায় জুম চাষ করতাম। তবে তা দিয়ে আমার পরিবারের কিছুই হতো না। তাই ২০১৫ সালে আমার টিলায় আমি মিশ্র ফলের বাগান করি। এখন পর্যন্ত আমি ২৫০ মণের মতো আম বিক্রি করেছি, যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। আরও ১০০ থেকে ১৫০ মণ আম বাগানে আছে।’

রাঙামাটির পাহাড়ে আম বাগান নানিয়ারচরে আনারস বিক্রেতা মতিলাল চাকমা বলেন, ‘জুম চাষে আগের মতো ফলন পাওয়া যায় না বলে আমি ২০১৪ সাল থেকে আনারস চাষ শুরু করি। জুমের তুলনায় অনেক লাভ আনারস চাষে। যদি মৌসুমের আগে ফলন বাজারে আনা যায় তাহলে দাম ভালো পাওয়া যায়।’

রাঙামাটি কৃষি বিভাগের উপপরিচালক পবন কুমার চাকমা বলেন, ‘জুম পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যগত ফসল হিসেবে পরিচিত। আগে জুম চাষে প্রচুর ফলন পাওয়া গেলেও দিন দিন ফলন কমছে। এর ফলে পাহাড়িরা ফলের বাগান চাষে ঝুঁকছে। একইসঙ্গে বেড়েছে আদা ও হলুদ  চাষ। এতে কৃষক লাভবানও হচ্ছে। বর্তমান হিসেবে দেখা যাচ্ছে, আগের চেয়ে জেলায় ফলের উৎপাদন কয়েকগুণ বেড়েছে।’

/ওআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম