চট্টগ্রামে সৈকতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জুলাই ২০১৮, ১৭:৩৯আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৭:৫২

বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত (ছবি: সংগৃহীত)
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ জুলাই) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সীতাকুন্ড স্টেশনের ইনচার্জ ওয়াসী আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।।

ওয়াসী আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল ৩টার দিকে সমুদ্রে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করছি। এখনও তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি।’

নিখোঁজ তিন ছাত্রের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এখন আমরা উদ্ধার অভিযান নিয়ে ব্যস্ত রয়েছি।’

এর আগে একই সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নারায়ণগঞ্জ এলাকা থেকে আসা দুই শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর ২২ জুন (শুক্রবার) বিকাল ৩টায় একজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর বিকাল ৫টায় অন্য শিক্ষার্থীর মরদেহও উদ্ধার করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের