‘ভাড়া ৪০০ টাকাই থাকছে’

নোয়াখালী প্রতিনিধি
০৮ জুলাই ২০১৮, ২২:২৪আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২২:২৬

নোয়াখালী ঈদের সময় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে নোয়াখালী-ঢাকা রুটের একুশে পরিবহন ও হিমাচল পরিবহনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়।

রবিবার (৮ জুলাই) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে শুনানি শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় একুশে পরিবহনকে ৩০ হাজার ও হিমাচল পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জরিমানার বিয়ষটি নিশ্চিত করে জানান, ঈদের সময় নোয়াখালী-ঢাকা রুটে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া ৩৫০ টাকার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে দুইটি বাস সার্ভিসসহ চারটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে।

হিমাচল পরিবহনের জেনারেল ম্যানেজার মো. মাসুদ বলেন, ‘ভাড়া ৩৫০ টাকা নাকি ৪০০ টাকা হবে, সেটি ঢাকা অফিস সিদ্ধান্ত নেবে।’ ঢাকা অফিসের জেনারেল ম্যানেজার মো. বেলাল বলেন, ‘ভাড়া ৪০০ টাকাই থাকছে।’

একুশে পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হোসেনের মোবাইলফোনে কল করলে তিনি ফোন রিসিভ করেননি।

এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি না করার দায়ে মাইজদীর আরকে মোবাইলকে নগদ ১০ হাজার টাকা ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের আমানিয়া হোটেলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম