বান্দরবান সদর উপজেলায় নতুন ইউএনও

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
০৯ জুলাই ২০১৮, ২২:৪৫আপডেট : ০৯ জুলাই ২০১৮, ২২:৪৭

নতুন নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনকে বরণ বান্দরবা‌নে সদর উপ‌জেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন মো. নোমান হোসেন। তিনি এর আগে কক্সবাজার সদর উপজেলায় ছিলেন। সোমবার (৯ জুলাই) সকা‌লে বান্দরবান সদর উপ‌জেলা মিলনায়ত‌নে নতুন ইউএনওকে বরণ ও আগের ইউএনও শারমিন আক্তারকে বিদায় জানানো হয়।

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন সদর উপ‌জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস। এসময় সদর উপ‌জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জামাল উ‌দ্দিন, ম‌হিলা ভাইস ‌চেয়ারম্যান ওয়াই চিং প্রু, সদর ইউপি চেয়ারম্যান সাচপ্রুসহ সদ‌রের বি‌ভিন্ন ইউ‌পি চেয়ারম্যান, উপ‌জেলা প‌রিষ‌দের কর্মকর্তা ও ইউ‌পি সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন।

অনুষ্ঠা‌নে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন ব‌লেন, ‘আমা‌দের বিদায় আর বরণ নয়, কা‌জের সুবাধে রূপান্তর মাত্র। কা‌জের জন্য আমাদেরকে এক জায়গা থে‌কে অন্য জায়গায় যে‌তে হয়। আ‌মি কক্সবাজার সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা হি‌সে‌বে এত‌দিন কাজ ক‌রে‌ছি। সমতল এবং পা‌নি এলাকায় কাজ কর‌লেও পাহাড়ী এলাকায় এ প্রথম আ‌মি কাজ কর‌তে এ‌সে‌ছি। ‌এখানকার প‌রি‌বেশ, সৌর্ন্দয্য এবং মানু‌ষের জীবন-বৈ‌চিত্র্য দে‌খে আমি মুগ্ধ। আশা কর‌ছি আপনা‌দের সঙ্গে আমার এ পরি‌বে‌শে কাজ কর‌তে ভালো লাগ‌বে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম