টাঙ্গাইলে ৫৭২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইল প্রতিনিধি
১১ জুলাই ২০১৮, ১৬:৩৯আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৭:১২

ফেনসিডিলসহ আটক তিন মাদক ব্যবসায়ী টাঙ্গাইলে ৫৭২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। বুধবার (১১ জুলাই) দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আটক তিন মাদক ব্যবসায়ী হলো চাপাঁইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মৃত শামস উদ্দিনের ছেলে তোফাজ্জল (২৭), মানিকগঞ্জ জেলার সিংড়া উপজেলার আব্দুর রবের ছেলে আশরাফুল (২২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মিজানুর রহমানের ছেলে নাজমুল হক (১৮)।

মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাদকদ্রব্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে একটি মালবোঝাই ট্রাক রওনা হয়েছে। পরে র‌্যাবের একটি দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা মোড় সংলগ্ন কাজলি সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে মঙ্গলবার সন্ধ্যায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের দেওয়া তথ্যমতে একটি মালবোঝাই ট্রাকের ভেতর থেকে ভারতীয় নিষিদ্ধ ৫৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়াকৈর থানায় মামলার প্রস্তুতি চলছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম