কুমিল্লায় শ্রমিককে খুনের অভিযোগ খামার মালিকের বিরুদ্ধে

কুমিল্লা প্রতিনিধি
১২ জুলাই ২০১৮, ০৯:১৮আপডেট : ১২ জুলাই ২০১৮, ০৯:২০

কুমিল্লা কুমিল্লার বুড়িচং উপজেলার পাহাড়পুর গ্রামে একটি পোল্ট্রি খামারে আবু কাউসার (৩৫) নামে এক শ্রমিককে খুনের অভিযোগ উঠেছে খামার মালিকের বিরুদ্ধে। বুধবার (১১ জুলাই) এ ঘটনা ঘটে। বুড়িচং থানার পরিদর্শক মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কাউসার বুড়িচং উপজেলার বেলবাড়ি গ্রামের আনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়পুর গ্রামে একটি পোল্ট্রি খামারে ১৫ বছর ধরে কাজ করতো কাউসার। বুধবার খামার মালিক আলমগীর হোসেন সুমনের সঙ্গে কাউসারের কথা কাটাকাটি হয়।এসময় সুমন গাছের মোটা ডাল দিয়ে কাউসারের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। তার চিৎকারে আশপাশের লোকজন কাউসারকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর সুমন পালিয়ে যায়।
পরিদর্শক মেজবাহ উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান