সোনা চোরাচালান মামলায় বিমানবন্দরের সাবেক কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুলাই ২০১৮, ১৯:০০আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৯:০০

কারাগার

সোনা চোরাচালান মামলায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপকের সাবেক ব্যক্তিগত সহকারী মোমেন মোকশেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৫ জুলাই) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি সানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন,‘আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ ঘটনার সময় মোমেন মোকশেদ বিমানবন্দরের ব্যবস্থাপকের ব্যক্তিগত সহকারীর দায়িত্বে ছিলেন বলে তিনি জানান।

মামলার এজহার থেকে জানা যায়, ২০১৩ সালের ১ নভেম্বর এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে চট্টগ্রামে আসেন দুবাই প্রবাসী আলাউদ্দিন চৌধুরী। লাগেজ হারিয়ে গেছে অভিযোগ করে ওই দিন আলাউদ্দিন বিমানবন্দর ত্যাগ করেন। পরদিন বিমানবন্দরের ‘হারানো ও প্রাপ্তি’ শাখায় আলাউদ্দিনকে নিয়ে হাজির হন মোমেন মোকশেদ। এসময় নিয়ম বর্হিভূতভাবে আলাউদ্দিনের লাগেজটি ছাড় করাতে চাইলে স্ক্যানিং করে তাতে ২৫টি সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর নগরীর পতেঙ্গা থানায় স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়। একই মামলায় ২০১৬ সালের ১৬ জুন মোমেন মোকশেদসহ সাতজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম