চবি’র দুই শিক্ষককে চাকরিচ্যুত করার দাবি ছাত্রলীগের

চবি প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ০৮:৫৩আপডেট : ১৮ জুলাই ২০১৮, ০৯:০৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর দেওয়া স্মারকলিপি দেওয়ার সময় এ দাবি জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগ ওই দুই শিক্ষককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে, তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ দাবি জানায়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে আসছে সেই সঙ্গে দেশব্যাপী কোটা আন্দোলনের নীল নকশার অংশ হিসেবে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট প্রদান করে আসছে। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলী আর রাজি ফেসবুকে পেস্ট দিয়ে বিশ্ববিদ্যালয়কে সুকৌশলে সহিংসতায় উসকানি দিচ্ছেন।

স্মারকলিপির বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি ও কোট সংস্কারের বিষয়ে ফেসবুকে ওই দুই শিক্ষক উসকানিমূলক পোস্ট দিয়ে আসছে। ছাত্রলীগ কখনও চায় না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হোক।  তাই ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ছাত্রলীগ উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

এ বিষয়ে উপাচার্য বাংলা টিবিউনকে বলেন, ‘আমি বিষয়টি দেখে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। এ ক্ষেত্রে নিয়মের কোনও ব্যতয় ঘটবে না।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী