কোটা আন্দোলনে স্বাধীনতা বিরোধীদের হাত রয়েছে: নৌপরিবহন মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ১৭:৫৭আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৯:২৩

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান

কোটা আন্দোলনে স্বাধীনতা বিরোধীদের হাত রয়েছে মন্তব্য করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত কর্মীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ও ভোটের মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করা হবে।’ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে শ্রমিক সমাবেশে যোগদানের আগে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলে।

কোটা আন্দোলন সম্পর্কে মন্ত্রী আরও বলেন, ‘কোটা আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধীরা মুক্তিযোদ্ধা ও জাতির জনক বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্লোগান দিয়েছে। তাদেরকে অপমান করা হয়েছে। আমরা তাদের বলবো সঠিক পথে চলে আসতে। অন্যথায় তাদের স্বাধীনতাবিরোধী হিসেবে ধরে মুক্তিযোদ্ধের পক্ষের সন্তানদের নিয়ে রুখে দাঁড়ানো হবে।’

এ সময় তার সঙ্গে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম