সুপারির খোসা থেকে ২৪ হাজার ইয়াবা জব্দ, তিন নারী আটক

কুমিল্লা প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ২০:১৮আপডেট : ১৯ জুলাই ২০১৮, ২০:৪৪

সুপারির খোসার ভেতরে করে আনা ইয়াবা কুমিল্লায় সুপারির খোসার ভেতরে করে আনা প্রায় ২৪ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় তিন বেদে নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার টোলপ্লাজা সংলগ্ন বলদাখাল এলাকায় হানিফ পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

আটক তিন নারী হলেন, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কোরহাটি ইউনিয়নের খড়িয়া এলাকার সোহেলের স্ত্রী সোনিয়া (৩০), রাজিব মালের স্ত্রী রাজ ধুলালী (২৮) ও আশিকের স্ত্রী দিলরুবা।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, হানিফ পরিবহনের বাসে (ঢাকা মেট্রো গ-১৪-৭৮০০) তল্লাশি চালানোর সময় ওই তিন নারীকে সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে এবং সঙ্গে থাকা তিনটি ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো জব্দ করা হয়। প্রত্যেক ব্যাগ তিনটি থেকে সাদা পলিথিনে করে ভিজা সুপারির খোসায় ভেতরে বিশেষভাবে রাখা ২৮ হাজার ইয়াবা জব্দ করা হয়। ২৪০টি সুপারির ভেতরে ১০০ পিস করে রাখা মোট ২৪ হাজার পিস ইয়াবার মূল্য প্রায় ৭২ লাখ টাকা। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম