কুবির ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টাকালে আটক ১

কুমিল্লা প্রতিনিধি
২০ জুলাই ২০১৮, ১১:৩২আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৪:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রীকে ক্যাম্পাসের ভেতর থেকে তুলে নেওয়ার চেষ্টা করেছে বহিরাগত দুই যুবক। সাধারণ শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরে একজনকে ধরে মারধর করার পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করে। বৃহস্পতিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১১তম ব্যাচের এক ছাত্রীকে তুলে নিতে আসে বহিরাগত জুয়েল ও রেজাউল করিম নামে দুই যুবক। দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মাঠের সামনে ওই ছাত্রীকে দেখতে পেয়ে অনুসরণ করে তারা। পরে মূল ফটকের সামনে এলে সেখান থেকে ওই ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পেরে দুই বহিরাগতকে ধাওয়া দেয়। তবে দুইজনের মধ্যে মূল অভিযুক্ত জুয়েল পালিয়ে যায়। এ সময় জুয়েলের সহযোগী রেজাউল করীমকে তার মোটরসাইকেলসহ আটক করে এবং প্রক্টরিয়াল বডির কাছে নিয়ে যায়। প্রক্টরিয়াল বডি তাকে পুলিশে সোপর্দ করে।

ছাত্রী বলেন, দীর্ঘদিন ধরে জুয়েল তাকে উত্ত্যক্ত করছে। তার ভয়ভীতিতে গত বছর থানায় একটি জিডিও করেছিলেন তিনি। তার হাত থেকে কোনোভাবেই রক্ষা পাচ্ছিলেন না। আজকে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যেতে চেষ্টা করেছে। এখন তিনি চরম নিরাপত্তাহীনতায় আছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, ‘ওই ছাত্রীকে আমরা মামলা করতে বলেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করবে।’

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের