হাতিয়ায় দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২২ জুলাই ২০১৮, ১৪:১০আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৪:৩৪

নোয়াখালী নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (২১ জুলাই) রাতে ইউনিয়ন পরিষদ সদস্য বেলাল হোসেনকে গ্রেফতার করেছে হাতিয়া থানা পুলিশ। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার বেলাল হোসেন উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ইউপি সদস্য বেলাল হোসেন তার লোকজন নিয়ে ভিকটিমদের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় দুই ভিকটিমের বড় বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে ছোট দুই বোনকে পালাক্রমে ধর্ষণ করে তারা। পরে তারা ভিকটিমের বড় বোনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে পালিয়ে যায়।

ওসি কামরুজ্জামান শিকদার জানান, এ ঘটনায় ধর্ষিতাদের বড় বোন বাদী হয়ে বেলাল মেম্বারকে প্রধান আসামি ও আরও ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি বেলাল মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম